সূরা আন নূর, আয়াত ২৯
আলো · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৪ (১৫ লাইন)
لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ مَسۡکُوۡنَۃٍ فِیۡہَا مَتَاعٌ لَّکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تُبۡدُوۡنَ وَمَا تَکۡتُمُوۡنَ
সে ঘরে কেউ বাস করে না, তোমাদের মালমাত্তা থাকে, সেখানে প্রবেশ করলে তোমাদের কোন পাপ হবে না, আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ কর আর যা তোমরা গোপন কর।
তাইসিরুল কুরআন
There is no blame upon you for entering houses not inhabited in which there is convenience for you. And Allah knows what you reveal and what you conceal
Sahih International
তাফসীর
যে গৃহে কেউ বাস করে না, তাতে তোমাদের জন্য উপকার (বা আসবাব-পত্র) থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনও পাপ নেই[১] এবং আল্লাহ জানেন, যা তোমরা প্রকাশ কর এবং যা তোমরা গোপন কর। [২]
[১] এ গৃহ থেকে কোন্ গৃহ বা ঘর উদ্দেশ্য, যে ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে? কেউ কেউ বলেন, সেই ঘর উদ্দেশ্য, যা শুধু মাত্র অতিথিদের জন্য তৈরী করা হয়েছে। এর জন্য মালিকের নিকট হতে প্রথমবার অনুমতি চেয়ে নেওয়াই যথেষ্ট। কেউ কেউ বলেন, এর অর্থ পান্থশালা (মুসাফিরখানা, হোটেল) বা বাণ্যিজিক (দোকান) ঘর। مَتَاع শব্দের অর্থ উপকার, আসবাব-পত্র।
[২] এতে সেই সব লোকদের সতর্ক করা হয়েছে, যারা অন্যের ঘরে প্রবেশ করার সময় উক্ত আদবের খেয়াল রাখে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি