সূরা আন নূর, আয়াত ৩৮
আলো · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৬ (১৫ লাইন)
لِیَجۡزِیَہُمُ اللّٰہُ اَحۡسَنَ مَا عَمِلُوۡا وَیَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ
(তারা এভাবে আল্লাহর ইবাদাত করে) যাতে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন তাদের উত্তম কার্যাবলী অনুসারে আর নিজ অনুগ্রহে আরো অধিক দেন, কারণ আল্লাহ যার জন্য ইচ্ছে করেন অপরিমিত রিযক্ দান করেন।
তাইসিরুল কুরআন
That Allah may reward them [according to] the best of what they did and increase them from His bounty. And Allah gives provision to whom He wills without account
Sahih International
তাফসীর
যাতে তারা যে সৎকাজ করে, তার জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। [১]
[১] কিয়ামত দিবসে মু'মিনদের নেকীর প্রতিদান বহুগুণ বেশি করে দেওয়া হবে। অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। আর সেখানে জীবিকার পর্যাপ্তি এবং তার প্রকার ও স্বাদের যে বিভিন্নতা থাকবে, অনুমানে তার কল্পনা করা সম্ভব নয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি