সূরা আন নূর, আয়াত ৪৪
আলো · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৭ (১৫ লাইন)
یُقَلِّبُ اللّٰہُ الَّیۡلَ وَالنَّہَارَ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّاُولِی الۡاَبۡصَارِ
আল্লাহ রাত দিনের আবর্তন ঘটান, অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে।
তাইসিরুল কুরআন
Allah alternates the night and the day. Indeed in that is a lesson for those who have vision
Sahih International
তাফসীর
আল্লাহ দিন ও রাতের পরিবর্তন ঘটান,[১] অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য এতে শিক্ষা রয়েছে।
[১] অর্থাৎ কখনো দিন বড়, রাত ছোট, আবার কখনো এর বিপরীত করে থাকেন। অথবা কখনো দিনের উজ্জলাতাকে কালো মেঘের (ছায়ায়) অন্ধকার দিয়ে এবং রাতের অন্ধকারকে চাদের জ্যোৎস্না দিয়ে বদলে দেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি