সূরা আন নূর, আয়াত ৪৭
আলো · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৭ (১৫ লাইন)
وَیَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِاللّٰہِ وَبِالرَّسُوۡلِ وَاَطَعۡنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیۡقٌ مِّنۡہُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ ؕ وَمَاۤ اُولٰٓئِکَ بِالۡمُؤۡمِنِیۡنَ
তারা বলে- আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আর রসূলের প্রতিও আর আমরা মেনে নিলাম। কিন্তু এরপরও তাদের মধ্যেকার একদল মুখ ফিরিয়ে নেয়, তারা (প্রকৃতপক্ষে) মু’মিন নয়।
তাইসিরুল কুরআন
But the hypocrites say, "We have believed in Allah and in the Messenger, and we obey"; then a party of them turns away after that. And those are not believers
Sahih International
তাফসীর
ওরা বলে, ‘আমরা আল্লাহ ও রসুলে বিশ্বাসী এবং আমরা আনুগত্য করি’; কিন্তু এরপর ওদের একদল মুখ ফিরিয়ে নেয়। বস্তুতঃ ওরা বিশ্বাসী নয়। [১]
[১] এখানে মুনাফিকদের কথা বর্ণনা করা হচ্ছে, যারা মুখে ইসলাম প্রকাশ করত; কিন্তু তাদের অন্তর ছিল কুফরী ও শত্রুতায় পরিপূর্ণ, অর্থাৎ, সত্য বিশ্বাস হতে বঞ্চিত ছিল। এই কারণে ঈমানের মৌখিক প্রকাশ সত্ত্বেও তাদের ঈমানকে স্বীকৃতি দেওয়া হয়নি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি