সূরা আর রহমান, আয়াত ১৭
পরম করুণাময় · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৩ (১৫ লাইন)
رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَرَبُّ الۡمَغۡرِبَیۡنِ ۚ
তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
তাইসিরুল কুরআন
[He is] Lord of the two sunrises and Lord of the two sunsets
Sahih International
তাফসীর
তিনিই দুই উদায়াচল ও দুই অস্তাচলের প্রতিপালক। [১]
[১] একটি হল গ্রীষ্মকালের উদয়াচল এবং দ্বিতীয়টি হল শীতকালের উদয়াচল। অস্তাচলের ব্যাপারটাও অনুরূপ। এই কারণে উভয়কে দ্বিবচন শব্দে উল্লেখ করেছেন। ঋতু অনুযায়ী উদয়াচল ও অস্তাচলের ভিন্নতায় মানুষ ও জ্বিনদের জন্য রয়েছে বহু উপকারিতা। তাই এটাকেও নিয়ামত হিসাবে গণ্য করা হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি