সূরা আর রহমান, আয়াত ৪
পরম করুণাময় · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩২ (১৫ লাইন)
عَلَّمَہُ الۡبَیَانَ
তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
তাইসিরুল কুরআন
[And] taught him eloquence
Sahih International
তাফসীর
তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। [১]
[১] এখানে 'ভাব প্রকাশ' বলতে প্রত্যেক ব্যক্তির মাতৃভাষাকে বুঝানো হয়েছে, যা বিশেষ শিক্ষা গ্রহণ ছাড়াই প্রত্যেক ব্যক্তি নিজে নিজেই বলতে পারে এবং এতে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে। এমন কি যে শিশুর কোন জ্ঞান ও বোধশক্তি থাকে না, সেও বলতে পারে। এটা আল্লাহর এই শিক্ষার ফল, যার উল্লেখ এই আয়াতে হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি