সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১০৭
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫০ (১৫ লাইন)
وَفَدَیۡنٰہُ بِذِبۡحٍ عَظِیۡمٍ
আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম।
তাইসিরুল কুরআন
And We ransomed him with a great sacrifice
Sahih International
তাফসীর
আর আমি তার পরিবর্তে যবেহযোগ্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে নিলাম।[১]
[১] 'যবেহযোগ্য মহান জন্তু' একটি দুম্বা ছিল, যা আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরীল মারফত পাঠিয়েছিলেন। (ইবনে কাসীর) ইসমাঈল (আঃ)-এর পরিবর্তে সেই দুম্বাটি যবেহ করা হয়েছিল এবং ইবরাহীম (আঃ)-এর উক্ত সুন্নতকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের পথ ও ঈদুল আযহার সব থেকে পছন্দনীয় আমল বলে স্বীকৃতি দেওয়া হল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি