সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১২
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৭ (১৫ লাইন)
بَلۡ عَجِبۡتَ وَیَسۡخَرُوۡنَ ۪
(আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।
তাইসিরুল কুরআন
But you wonder, while they mock
Sahih International
তাফসীর
তুমি তো বিস্ময়বোধ করছ, আর ওরা করছে বিদ্রূপ। [১]
[১] অর্থাৎ, তুমি তাদের পরকাল অস্বীকার করার কথা শুনে বিস্মিত হচ্ছ এই ভেবে যে, তার সংঘটন সম্ভব বরং সুনিশ্চিত হওয়ার ব্যাপারে এমন সুস্পষ্ট প্রমাণাদি থাকা সত্ত্বেও তারা তা স্বীকার ও বিশ্বাস করছে না; বরং উল্টা তারা তোমার মুখে কিয়ামত ঘটার কথা শুনে বিদ্রূপ করে বলে যে, তা কিভাবে সম্ভব?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি