সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১২৩
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫১ (১৫ লাইন)
وَاِنَّ اِلۡیَاسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ؕ
ইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন।
তাইসিরুল কুরআন
And indeed, Elias was from among the messengers
Sahih International
তাফসীর
নিশ্চয় ইল্য়্যাসও ছিল রসূলদের একজন; [১]
[১] ইলিয়াস (আঃ) হারূন (আঃ)-এর বংশোদ্ভূত বনী ইস্রাঈলের প্রতি প্রেরিত একজন নবী ছিলেন। তাঁকে বা'লাবাক্ক্ নামক এলাকায় প্রেরণ করা হয়েছিল। অনেকে সে জায়গার নাম সামেরা বলেছেন, যা ফিলিস্তীনের মধ্য পশ্চিমে অবস্থিত। সেখানের মানুষ বা'ল নামক এক মূর্তির উপাসনা করত। অনেকে বলেন, এটা একটি দেবী ছিল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি