সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১৫০
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫২ (১৫ লাইন)
اَمۡ خَلَقۡنَا الۡمَلٰٓئِکَۃَ اِنَاثًا وَّہُمۡ شٰہِدُوۡنَ
নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?
তাইসিরুল কুরআন
Or did We create the angels as females while they were witnesses
Sahih International
তাফসীর
অথবা ওরা কি উপস্থিত ছিল, যখন আমি ফিরিশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম? [১]
[১] অর্থাৎ, এরা যে ফিরিশতাদিগকে আল্লাহর কন্যা বলে, তবে আমি যখন ফিরিশতা সৃষ্টি করেছিলাম, তখন কি তারা সে স্থানে উপস্থিত ছিল এবং তারা ফিরিশতাদের মধ্যে নারীত্বের কোন চিহ্ন লক্ষ্য করেছিল?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি