সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১৬০
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫২ (১৫ লাইন)
اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ
কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।
তাইসিরুল কুরআন
Except the chosen servants of Allah [who do not share in that sin]
Sahih International
তাফসীর
আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাসগণ এর ব্যতিক্রম। [১]
[১] অর্থাৎ, তারা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে না, যা থেকে তিনি পবিত্র। এটা মুশরিকদেরই অভ্যাস। অথবা উদ্দেশ্য হল যে, জ্বিন ও মুশরিকদেরকেই জাহান্নামে উপস্থিত করা হবে, আল্লাহর বিশুদ্ধ ও মনোনীত বান্দাদেরকে নয়। তাদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত তৈরী করে রেখেছেন। এই অর্থে এ বাক্যটি لَمُحْضَرُوْنَ থেকে 'ইস্তিসনা' (ব্যতিক্রান্ত)। আর মাঝে আল্লাহর পবিত্রতা বর্ণনামূলক বাক্য 'জুমলাহ মু'তারিযবাহ' (মাঝে সম্পর্কহীন বিচ্ছিন্ন বাক্য)।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি