সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১৬৯
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৩ (১৫ লাইন)
لَکُنَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ
তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।
তাইসিরুল কুরআন
We would have been the chosen servants of Allah
Sahih International
তাফসীর
তাহলে আমরা অবশ্যই আল্লাহর বিশুদ্ধ-চিত্ত দাস হতাম।’[১]
[১] এখানে ذِكر -এর অর্থ হল, আল্লাহর কোন গ্রন্থ বা পয়গম্বর। অর্থাৎ কাফেররা কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে বলত যে, আমাদের নিকটেও যদি কোন আসমানী কিতাব অবতীর্ণ হত, যেমন পূর্বের মানুষদের প্রতি তাওরাত ইত্যাদি অবতীর্ণ হয়েছে অথবা কোন পথপ্রদর্শক ও সতর্ককারী আসত, তবে আমরাও আল্লাহর খাস বান্দা হয়ে যেতাম।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি