সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১৭৭
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৩ (১৫ লাইন)
فَاِذَا نَزَلَ بِسَاحَتِہِمۡ فَسَآءَ صَبَاحُ الۡمُنۡذَرِیۡنَ
শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ঐ লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল!
তাইসিরুল কুরআন
But when it descends in their territory, then evil is the morning of those who were warned
Sahih International
তাফসীর
যাদের সতর্ক করা হয়েছিল তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে, তখন ওদের প্রভাত হবে কত মন্দ! [১]
[১] যখন মুসলিমগণ খায়বার আক্রমণ করতে গেলেন, তখন তাদেরকে দেখে ইয়াহুদীরা ঘাবড়ে গেল। যার কারণে নবী (সাঃ) 'আল্লাহু আকবার' বলে এই বাক্যাবলী উচ্চারণ করেন, خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ {فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ} অর্থাৎ, খায়বার বিধ্বস্ত হয়ে গেছে। আমরা যখন কোন সম্প্রদায়ের আঙিনায় অবতরণ করি, তখন যাদেরকে পূর্বে-সতর্ক করা হয়েছিল তাদের সকাল খুবই মন্দ হয়। (বুখারী)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি