সূরা আছ ছাফ্ফাত, আয়াত ১৭৯
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৩ (১৫ লাইন)
وَّاَبۡصِرۡ فَسَوۡفَ یُبۡصِرُوۡنَ
আর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
তাইসিরুল কুরআন
And see, for they are going to see
Sahih International
তাফসীর
তুমি (ওদেরকে) পর্যবেক্ষণ কর, শীঘ্রই ওরা (সত্যপ্রত্যাখ্যানের পরিণাম) প্রত্যক্ষ করবে।[১]
[১] এ বাক্যটি তা'কীদ স্বরূপ পুনরুক্ত হয়েছে অথবা প্রথম বাক্যের উদ্দেশ্য পার্থিব ঐ সকল শাস্তি যা মক্কাবাসীর উপর বদর, উহুদ ও অন্যান্য যুদ্ধে মুসলিমদের হাতে হত্যা ইত্যাদি রূপে এসেছিল। আর দ্বিতীয় বাক্যে পারলৌকিক ঐ শাস্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা এ সকল কাফের ও মুশরিকরা পরকালে ভোগ করবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি