সূরা আছ ছাফ্ফাত, আয়াত ২৮
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৭ (১৫ লাইন)
قَالُوۡۤا اِنَّکُمۡ کُنۡتُمۡ تَاۡتُوۡنَنَا عَنِ الۡیَمِیۡنِ
তারা (তাদের ক্ষমতাশালীদেরকে) বলবে, ‘‘তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে।’
তাইসিরুল কুরআন
They will say, "Indeed, you used to come at us from the right
Sahih International
তাফসীর
ওরা বলবে, ‘তোমরা তো ডান দিক হতে আমাদের নিকট আসতে।’ [১]
[১] এর অর্থ হল যে দ্বীন এবং হকের নাম দিয়ে আসত অর্থাৎ বলত যে, এটাই আসল দ্বীন এবং এটাই সত্য পথ। অনেকের নিকট এর অর্থ হল, চতুর্দিক থেকে আসত; এখানে والشِّمَالِ শব্দ ঊহ্য আছে। যেমন শয়তান বলেছিল, অতঃপর আমি অবশ্যই তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক হতে (সর্বদিক হতে) তাদের নিকট আসব (এবং পথভ্রষ্ট করব)। (সূরা আ'রাফ ৭:১৭ আয়াত)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি