সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৩০
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৮ (১৫ লাইন)
وَمَا کَانَ لَنَا عَلَیۡکُمۡ مِّنۡ سُلۡطٰنٍ ۚ بَلۡ کُنۡتُمۡ قَوۡمًا طٰغِیۡنَ
আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী জাতি।
তাইসিরুল কুরআন
And we had over you no authority, but you were a transgressing people
Sahih International
তাফসীর
এবং তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বস্তুতঃ তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়। [১]
[১] দলপতি ও অনুগামী তথা গুরু ও চেলার এইরূপ আপোসের বচসা কুরআন কারীমে বেশ কিছু জায়গায় বর্ণনা করা হয়েছে। তাদের এক অপরের এই বচসা হাশরের ময়দানেও চলবে এবং জাহান্নামী হওয়ার পরে জাহান্নামের ভিতরেও চলবে। দেখুনঃ সূরা মু'মিন ৪০:৪৭-৪৮, সূরা সাবা ৩৪:৩১-৩২, সূরা আহযাব ৩৩:৬৭-৬৮, সূরা আ'রাফ ৭:৩৮-৩৯ ইত্যাদি আয়াতসমূহ।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি