সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৩৯
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৮ (১৫ লাইন)
وَمَا تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ۙ
তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’
তাইসিরুল কুরআন
And you will not be recompensed except for what you used to do
Sahih International
তাফসীর
এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল ভোগ করবে,[১]
[১] যখন জাহান্নামীরা দাঁড়িয়ে একে অপরকে জিজ্ঞাসা করবে, তখন এই বাক্য তাদেরকে বলা হবে এবং সাথে সাথে এটাও পরিষ্কার করে বলে দেওয়া হবে যে, এটা যুলম নয়; বরং প্রকৃত ইনসাফ। কারণ এসব তোমাদের কুকর্মের প্রতিফল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি