সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৪৮
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৮ (১৫ লাইন)
وَعِنۡدَہُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ عِیۡنٌ ۙ
তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
তাইসিরুল কুরআন
And with them will be women limiting [their] glances, with large, [beautiful] eyes
Sahih International
তাফসীর
তাদের সঙ্গে থাকবে আনতনয়না, আয়তলোচনা তরুণীগণ। [১]
[১] 'আয়ত' বা বড় ও ডাগর 'লোচন' বা চক্ষু হওয়া সৌন্দর্য্যের পরিচয়। অর্থাৎ বড় ও টানা চক্ষুবিশিষ্টা সুন্দরী তরুণী।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি