সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৫৪
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৮ (১৫ লাইন)
قَالَ ہَلۡ اَنۡتُمۡ مُّطَّلِعُوۡنَ
আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’
তাইসিরুল কুরআন
He will say, "Would you [care to] look
Sahih International
তাফসীর
(আল্লাহ) বলবেন, ‘তোমরা কি তাকে উঁকি মেরে দেখতে চাও?’ [১]
[১] অর্থাৎ, ঐ জান্নাতী ব্যক্তি জান্নাতের নিজ সাথীদেরকে বলবে, তোমরা কি জাহান্নামে উঁকি দিয়ে দেখবে? সম্ভবতঃ সেই লোক আমার দৃষ্টিগোচর হবে এবং আমি তোমাদেরকে বলে দেব যে, ঐ ব্যক্তি এই রকম কথাবার্তা বলত। অনেকের মতে ঐ কথার বক্তা মহান আল্লাহ অথবা ফিরিশতা।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি