সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৫৭
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৯ (১৫ লাইন)
وَلَوۡلَا نِعۡمَۃُ رَبِّیۡ لَکُنۡتُ مِنَ الۡمُحۡضَرِیۡنَ
আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।
তাইসিরুল কুরআন
If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell]
Sahih International
তাফসীর
আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমাকেও (তোমাদের মাঝে) উপস্থিত করা হত। [১]
[১] অর্থাৎ, উঁকি দিতেই তারা ঐ ব্যক্তিকে জাহান্নামের মাঝে দেখতে পাবে এবং তাকে ঐ জান্নাতী ব্যক্তি বলবে, তুমি আমাকেও পথভ্রষ্ট করে ধ্বংসের পথে ঠেলে দিতে চেয়েছিলে। আমার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল। তা না হলে আজ আমিও তোমার সাথে জাহান্নামবাসী হতাম।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি