সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৭০
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৯ (১৫ লাইন)
فَہُمۡ عَلٰۤی اٰثٰرِہِمۡ یُہۡرَعُوۡنَ
অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল।
তাইসিরুল কুরআন
So they hastened [to follow] in their footsteps
Sahih International
তাফসীর
এবং নির্বিচারে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিল। [১]
[১] এখানে জাহান্নামের উল্লিখিত শাস্তির কারণ বর্ণনা করা হচ্ছে যে, তারা আপন বাপ-দাদাদেরকে ভ্রষ্টতার উপর পেয়েও তাদের অন্ধানুকরণ করে চলেছিল এবং প্রমাণ ও স্পষ্ট দলীল ছেড়ে 'তাকলীদ' (অন্ধ-বিশ্বাস) এর পথ বেছে নিয়েছিল। إهراعٌ , إسراعٌ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ শীঘ্রতা করা, দৌড়ানো, অতি আগ্রহের সাথে গ্রহণ করা বা লুফে নেওয়া।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি