সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৭৪
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৯ (১৫ লাইন)
اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ٪
কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)
তাইসিরুল কুরআন
But not the chosen servants of Allah
Sahih International
তাফসীর
তবে আল্লাহর বিশুদ্ধচিত্ত দাসদের কথা স্বতন্ত্র। [১]
[১] অর্থাৎ, শিক্ষামূলক পরিণতি থেকে শুধু তারাই নিষ্কৃতি পেয়েছিল যাদেরকে আল্লাহ তাআলা ঈমান ও তাওহীদ গ্রহণ করার তাওফীক দান করে বাঁচিয়ে নিয়েছিলেন। مُخْلَصِينَ (বিশুদ্ধচিত্ত) ঐ সকল মানুষ যারা শাস্তি থেকে বেঁচেছিল। এক্ষণে مُنْذَرِينَ (যে দলকে সতর্ক ও ধ্বংস করা হয়েছিল তাদের) বর্ণনার পর কিছু مُنْذِرِيْنَ (সতর্ককারী পয়গম্বর)-দের বর্ণনা করা হচ্ছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি