সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৭৬
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৯ (১৫ লাইন)
وَنَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗ مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ ۫ۖ
তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম।
তাইসিরুল কুরআন
And We saved him and his family from the great affliction
Sahih International
তাফসীর
তাকে এবং তার পরিবারবর্গকে[১] আমি মহাসঙ্কট হতে রক্ষা করেছিলাম।
[১] أَهْلٌ এর অর্থ নূহ (আঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপনকারী, তাঁর বাড়ির মু'মিন ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। কোন কোন মুফাসসির তাদের মোট সংখা ৮০ জন বলেছেন। তাঁর স্ত্রী ও একজন ছেলে (কিনআন) তাদের অন্তর্ভুক্ত নয়। কারণ তারা মু'মিন ছিল না। তারাও তুফানে ডুবে গিয়েছিল। 'মহাসঙ্কট' বলতে সেই মহা প্লাবনকে বুঝানো হয়েছে, যাতে ঐ সম্প্রদায় ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি