সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৮০
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৯ (১৫ লাইন)
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
তাইসিরুল কুরআন
Indeed, We thus reward the doers of good
Sahih International
তাফসীর
এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি; [১]
[১] অর্থাৎ, যেরূপ নূহ (আঃ)-এর দু'আ কবুল করে তার বংশধরকে বাকী রেখে এবং পরবর্তী প্রজন্মে তার সুনাম বাকী রেখে আমি নূহ (আঃ)-কে সম্মানিত করেছি, অনূরূপ যে কেউ নিজ কথা ও কর্মে সৎপরায়ণ হবে এবং তাতে সে সুদৃঢ় ও প্রসিদ্ধ হবে, তার সাথেও আমি ঐ ব্যবহার করব।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি