সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৯১
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫০ (১৫ লাইন)
فَرَاغَ اِلٰۤی اٰلِہَتِہِمۡ فَقَالَ اَلَا تَاۡکُلُوۡنَ ۚ
তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, (আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার) আপনারা খাচ্ছেন না কেন?
তাইসিরুল কুরআন
Then he turned to their gods and said, "Do you not eat
Sahih International
তাফসীর
পরে সে সংগোপনে ওদের দেবতাগুলির নিকট গেল এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন? [১]
[১] অর্থাৎ, তাবার্রুক অর্জনের নিমিত্তে নিয়ে যাওয়া যে সকল মিষ্টান্ন সেখানে পড়ে ছিল, তিনি তাদেরকে খাওয়ার জন্য দিলেন। আর এ কথা স্পষ্ট যে, তাদের না খাওয়ার দরকার ছিল, আর না তারা খেয়েছিল; বরং তাদের উত্তর দেওয়ারও ক্ষমতা ছিল না, ফলে কোন উত্তরও দিল না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি