সূরা আছ ছাফ্ফাত, আয়াত ৯৯
সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিরিশতাগণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫০ (১৫ লাইন)
وَقَالَ اِنِّیۡ ذَاہِبٌ اِلٰی رَبِّیۡ سَیَہۡدِیۡنِ
সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন।
তাইসিরুল কুরআন
And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me
Sahih International
তাফসীর
ইব্রাহীম বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম,[১] তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন;
[১] ইবরাহীম (আঃ)-এর উক্ত ঘটনা ইরাকের ব্যাবিলন শহরে ঘটেছিল। শেষে তিনি সেখান থেকে হিজরত করে শামে চলে যান এবং সেখানে গিয়ে সন্তানের জন্য দু'আ করেন। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি