সূরা আশ শামস, আয়াত ১৫
সূর্য · পারা ৩০ · পৃষ্ঠা ৬০২ (১৫ লাইন)
وَلَا یَخَافُ عُقۡبٰہَا ٪
আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।
তাইসিরুল কুরআন
And He does not fear the consequence thereof
Sahih International
তাফসীর
আর তিনি ওর পরিণামকে ভয় করেন না। [১]
[১] অর্থাৎ, আল্লাহ তাআলার সে ভয় নেই যে, তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন, ফলে কোন বৃহৎ শক্তি তার প্রতিশোধ নেবে। তিনি এ শাস্তির পরিণাম থেকে ভয়শূন্য। যেহেতু তাঁর অপেক্ষা বড় অথবা তাঁর সমতুল্য এমন কোন শক্তি নেই, যা তাঁর নিকট হতে প্রতিশোধ গ্রহণ করতে পারে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি