৯৪. আল ইনশিরাহ · বক্ষ প্রশস্তকরণ
আয়াত ১/৮ · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৩
ٱلشَّرْح
سورة ٱلشَّرْح
বক্ষ প্রশস্তকরণ · Ash-Sharh · ৮ আয়াত · মাক্কী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ
(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?
তাইসিরুল কুরআন
وَوَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ
আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার,
তাইসিরুল কুরআন
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ
যা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল।
তাইসিরুল কুরআন
وَرَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ
এবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি।
তাইসিরুল কুরআন
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ
কষ্টের সাথেই স্বস্তি আছে,
তাইসিরুল কুরআন
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ
নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।
তাইসিরুল কুরআন
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ
কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,
তাইসিরুল কুরআন
وَاِلٰی رَبِّکَ فَارۡغَبۡ ٪
এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।
তাইসিরুল কুরআন