সূরা আশ শুআরা', আয়াত ১০৩
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭২ (১৫ লাইন)
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ
এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না।
তাইসিরুল কুরআন
Indeed in that is a sign, but most of them were not to be believers
Sahih International
তাফসীর
এতে অবশ্যই এক নিদর্শন রয়েছে, [১] কিন্তু ওদের অধিকাংশ বিশ্বাসী নয়। [২]
[১] অর্থাৎ, ইবরাহীমের মূর্তিদের ব্যাপারে নিজ জাতির সাথে তর্ক-বিবাদ ও আল্লাহর একত্ববাদের প্রমাণাদি এই কথারই স্পষ্ট নিদর্শন যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা'বূদ নেই।
[২] কেউ কেউ এর সম্পর্ক মক্কার মুশরিকদের তথা কুরাইশদের সাথে বলেছেন। অর্থাৎ, তাদের বেশির ভাগ লোক ঈমান আনবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি