সূরা আশ শুআরা', আয়াত ১১২
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭২ (১৫ লাইন)
قَالَ وَمَا عِلۡمِیۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ۚ
নূহ বলল- ‘তারা কী করত সেটা আমার জানা নেই।
তাইসিরুল কুরআন
He said, "And what is my knowledge of what they used to do
Sahih International
তাফসীর
নূহ বলল, ‘ওরা কি করত, তা আমি জানি না। [১]
[১] আমাকে এ দায়িত্ব দেওয়া হয়নি যে, আমি মানুষের বংশ পরিচয়, ধনী, গরীব ও তাদের পেশা সম্পর্কে খোঁজ নেব, বরং আমার দায়িত্ব শুধুমাত্র এই যে, আমি ঈমানের প্রতি আহবান করব এবং যারা এই আহবানে সাড়া দেবে তাদেরকে নিজের দলভুক্ত করব, তাতে সে যেমনই হোক না কেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি