সূরা আশ শুআরা', আয়াত ১৩৫
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৩ (১৫ লাইন)
اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ؕ
আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির ভয় করছি।’
তাইসিরুল কুরআন
Indeed, I fear for you the punishment of a terrible day
Sahih International
তাফসীর
নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিবসের শাস্তির আশংকা করি।’ [১]
[১] অর্থাৎ, যদি তোমরা কুফরীর উপর অটল থাক এবং মহান আল্লাহ যে নিয়ামত দান করেছেন, সে সবের কৃতজ্ঞতা স্বীকার না কর, তাহলে তোমরা আল্লাহর আযাবের উপযুক্ত হবে। আর এ আযাব দুনিয়াতেও আসতে পারে। আর আখেরাত তো শান্তি ও শাস্তির জন্যই নির্ধারিত। সেখানে আযাব হতে বাঁচার কোন উপায় থাকবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি