সূরা আশ শুআরা', আয়াত ১৪১
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৩ (১৫ লাইন)
کَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ ۚۖ
সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
তাইসিরুল কুরআন
Thamud denied the messengers
Sahih International
তাফসীর
সামূদ সম্প্রদায়[১] রসূলগণকে মিথ্যাজ্ঞান করেছিল।
[১] সামূদ জাতির বাসস্থান ছিল হিজর, যা হিজাযের উত্তরে অবস্থিত। আজ-কাল যা মাদায়েন সালেহ নামে পরিচিত। (আইসারুত তাফাসীর) এরা ছিল আরবী। নবী (সাঃ) তাবুক যাওয়ার সময় তাদের এলাকার উপর দিয়ে পার হয়েছিলেন। যেমন, এর পূর্বে বর্ণিত হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি