সূরা আশ শুআরা', আয়াত ১৪৯
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৪ (১৫ লাইন)
وَتَنۡحِتُوۡنَ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا فٰرِہِیۡنَ ۚ
এবং তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ।
তাইসিরুল কুরআন
And you carve out of the mountains, homes, with skill
Sahih International
তাফসীর
তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ। [১]
[১] فَارِهِين অর্থাৎ, প্রয়োজনের অধিক শিল্পকলা, কারুকার্য, নৈপুণ্য ও দক্ষতা প্রদর্শন করে বা অহংকার ও গর্ব করে। যেমন, আজকাল লোকদের অবস্থা। আজও অট্টালিকায় অনাবশ্যক শিল্পকলার ও অপ্রয়োজনীয় কারুকার্যের খুব বেশি প্রকাশ হচ্ছে। আর এ সবের মাধ্যমে আপোসের মাঝে গর্ব ও অহংকার প্রদর্শনও হচ্ছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি