সূরা আশ শুআরা', আয়াত ১৭
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৮ (১৫ লাইন)
اَنۡ اَرۡسِلۡ مَعَنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ؕ
বানী ইসরাঈলকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও।’
তাইসিরুল কুরআন
[Commanded to say], "Send with us the Children of Israel
Sahih International
তাফসীর
সুতরাং আমাদের সঙ্গে বনী-ইস্রাঈলকে যেতে দাও।’ [১]
[১] অর্থাৎ, একটি কথা তুমি এই বল যে, আমি তোমার কাছে নিজের ইচ্ছায় আসিনি; বরং আল্লাহর প্রতিনিধি ও রসূল হিসাবে এসেছি। আর দ্বিতীয় কথা, তুমি (চারশ' বছর ধরে) বনী-ইস্রাঈলকে দাসত্বের শৃংখলে আবদ্ধ রেখেছ, তাদেরকে মুক্ত ও স্বাধীন করে দাও; আমি তাদেরকে শাম দেশে নিয়ে যাব। যেহেতু এ বিষয়ে আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি