সূরা আশ শুআরা', আয়াত ১৮৩
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৫ (১৫ লাইন)
وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ۚ
মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিবে না। আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না।
তাইসিরুল কুরআন
And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption
Sahih International
তাফসীর
লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না[১] এবং পৃথিবীতে বিপর্যয় ঘটায়ো না।[২]
[১] অর্থাৎ, অন্যদের দেওয়ার সময় মাপে বা ওজনে কম দিয়ো না।[২] অর্থাৎ, আল্লাহর অবাধ্য হয়ো না। কারণ এর ফলে পৃথিবীতে ফাসাদ ও অশান্তি ছড়ায়। কেউ কেউ এই বিপর্যয় থেকে রাহাজানি অর্থ নিয়েছেন; যা এই জাতি করত। যেমন, অন্যত্র বলা হয়েছে{وَلاَ تَقْعُدُواْ بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ} অর্থাৎ, মানুষদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে রাস্তায় বসো না। (সূরা আ'রাফ ৭:৮৬ আয়াত, ইবনে কাসীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি