সূরা আশ শুআরা', আয়াত ১৮৮
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৫ (১৫ লাইন)
قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ
শু‘আয়ব বলল- ‘তোমরা যা কর, আমার প্রতিপালক সে সম্পর্কে বেশি অবগত।’
তাইসিরুল কুরআন
He said, "My Lord is most knowing of what you do
Sahih International
তাফসীর
সে বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর।’ [১]
[১] অর্থাৎ, তোমরা যা কিছু কুফর ও শিরক করছ, মহান আল্লাহ তা প্রত্যক্ষ করছেন। আর তিনিই তার প্রতিদান দেবেন। যদি চান তাহলে পৃথিবীতেই দিয়ে দেবেন। আযাব ও শাস্তি তারই এখতিয়ারভুক্ত।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি