সূরা আশ শুআরা', আয়াত ১৯৩
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৬ (১৫ লাইন)
نَزَلَ بِہِ الرُّوۡحُ الۡاَمِیۡنُ ۙ
বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) একে নিয়ে অবতরণ করেছে
তাইসিরুল কুরআন
The Trustworthy Spirit has brought it down
Sahih International
তাফসীর
বিশ্বস্ত রূহ (জিব্রাঈল) তা নিয়ে অবতরণ করেছে, [১]
[১] মক্কার কাফেররা কুরআন যে আল্লাহর বাণী এবং তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ, সে কথা অস্বীকার করেছিল। আর তারই ভিত্তিতে মুহাম্মাদ (সাঃ)-এর রিসালাত ও তাঁর দাওয়াতকেও অস্বীকার করেছিল। মহান আল্লাহ নবীদের ঘটনাবলীকে বর্ণনা করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, কুরআন নিঃসন্দেহে আল্লাহর বাণী এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর সত্য রসূল। যদি এমন না হত, তাহলে এ নবী যিনি লিখতে-পড়তে জানতেন না, তিনি অতীত নবীদের ও তাঁদের জাতিদের ঘটনাবলী কিভাবে বর্ণনা করতে সক্ষম? অতএব এই কুরআন নিশ্চিতরূপে বিশ্ব-জাহানের প্রতিপালক আল্লাহর নিকট হতে অবতীর্ণ; যা এক আমানতদার ফিরিশতা অর্থাৎ, জিবরীল (আঃ) তাঁর নিকট পৌঁছে দিয়েছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি