সূরা আশ শুআরা', আয়াত ১৯৬
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৬ (১৫ লাইন)
وَاِنَّہٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ
পূর্ববর্তী কিতাবসমূহেও নিশ্চয় এর উল্লেখ আছে।
তাইসিরুল কুরআন
And indeed, it is [mentioned] in the scriptures of former peoples
Sahih International
তাফসীর
পূর্ববর্তী গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। [১]
[১] অর্থাৎ, যেমন শেষ নবীর আগমন বার্তা ও তাঁর সুন্দর চারিত্রিক গুণাবলীর বর্ণনা পূর্বের ধর্মগ্রন্থসমূহে রয়েছে। অনুরূপ কুরআন অবতীর্ণ হওয়ার সুসংবাদও পূর্বের কিতাবসমূহে দেওয়া হয়েছিল। এর অন্য একটি অর্থ হল, সমস্ত শরীয়তের অভিন্ন বিধি-বিধানের দিক দিয়ে এই কুরআন মাজীদ পূর্বের কিতাবসমূহেও মওজুদ রয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি