সূরা আশ শুআরা', আয়াত ২০
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৮ (১৫ লাইন)
قَالَ فَعَلۡتُہَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیۡنَ ؕ
মূসা বলল: ‘আমি তো তা করেছিলাম সে সময় যখন আমি ছিলাম (সঠিক পথ সম্পর্কে) অজ্ঞ।
তাইসিরুল কুরআন
[Moses] said, "I did it, then, while I was of those astray
Sahih International
তাফসীর
মূসা বলল, ‘আমি সে অপরাধ করেছিলাম, যখন আমি বিভ্রান্ত ছিলাম।[১]
[১] অর্থাৎ, এই হত্যা ইচ্ছাকৃত ছিল না। বরং শুধু একটি ঘুসি মারা হয়েছিল, যাতে সে মারা যায়। তাছাড়া এ ঘটনাও ছিল নবুঅতের পূর্বের; যখন আমাকে জ্ঞানের এ আলোক-বর্তিকা দেওয়া হয়নি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি