সূরা আশ শুআরা', আয়াত ২০৯
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৬ (১৫ লাইন)
ذِکۡرٰی ۟ۛ وَمَا کُنَّا ظٰلِمِیۡنَ
স্মরণ করানোর জন্য। আমি কখনো অন্যায়কারী নই।
তাইসিরুল কুরআন
As a reminder; and never have We been unjust
Sahih International
তাফসীর
এ উপদেশস্বরূপ, আর আমি অন্যায় করতে পারি না। [১]
[১] অর্থাৎ, রসূল প্রেরণ না করে ও সতর্ক না করে আমি যদি কোন বস্তীকে ধ্বংস করতাম, তাহলে আমি অত্যাচারী হিসাবে গণ্য হতাম। আমি এরূপ যুলুম করিনি। বরং ন্যায়-সংগতভাবে আমি প্রথমে প্রত্যেকটি বসতির (জাতির) নিকট রসূল প্রেরণ করেছি, যে তাদেরকে আল্লাহর আযাব হতে সতর্ক করেছে। অতঃপর যখন তারা রসূলের কথা অমান্য করেছে, তখন আমি তাদেরকে ধ্বংস করেছি। এই বিষয়টি সূরা বনী-ইস্রাঈলের ১৭:১৫ নং ও ক্বাস্বাস্বের ২৮:৫৯ নং আয়াতে বর্ণিত হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি