সূরা আশ শুআরা', আয়াত ২২
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৮ (১৫ লাইন)
وَتِلۡکَ نِعۡمَۃٌ تَمُنُّہَا عَلَیَّ اَنۡ عَبَّدۡتَّ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ؕ
তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের খোঁটা দিচ্ছ তাতো এই যে, তুমি বানী ইসরাঈলকে দাসে পরিণত করেছ।’
তাইসিরুল কুরআন
And is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel
Sahih International
তাফসীর
আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করেছ, তা তো এ যে, তুমি বনী ইস্রাঈলকে দাসে পরিণত করেছ।’ [১]
[১] অর্থাৎ, এটি উত্তম অনুগ্রহ যা তুমি স্মরণ করাচ্ছ। তুমি অবশ্যই আমাকে দাস বানাওনি; বরং মুক্ত রেখেছ। কিন্তু আমার পুরো জাতিকেই গোলাম বানিয়ে রেখেছ। এই মহা অত্যাচারের পরিবর্তে এই সামান্য অনুগ্রহের মূল্য কোথায়?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি