সূরা আশ শুআরা', আয়াত ২২৩
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৭ (১৫ লাইন)
یُّلۡقُوۡنَ السَّمۡعَ وَاَکۡثَرُہُمۡ کٰذِبُوۡنَ ؕ
ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
তাইসিরুল কুরআন
They pass on what is heard, and most of them are liars
Sahih International
তাফসীর
ওরা কান পেতে থাকে এবং ওদের অধিকাংশই মিথ্যাবাদী। [১]
[১] অর্থাৎ, জ্যোতিষীদের কানে পৌঁছে দেয়। তারা তার সাথে মিথ্যা কথা মিশিয়ে মানুষের মাঝে পরিবেশন করে। যেমন, সহীহ হাদীসে এসেছে। (দেখুনঃ সহীহ বুখারী তাওহীদ অধ্যায় ফাজের ও মুনাফিক, ও সৃষ্টি রচনা পরিচ্ছেদ, ইবলীস ও তার সৈন্য পরিচ্ছেদ। মুসলিমঃ সালাম অধ্যায় জ্যোতিষী ও তার নিকট আসা পরিচ্ছেদ) يُلقُونَ السَّمع এর অর্থঃ শয়তান কিছু কথা শোনার পর তা জ্যোতিষীদের কানে পৌঁছে দেয়। সেই হিসাবে السَّمع শব্দটি المَسمُوع (শ্রুত কথা) অর্থে ব্যবহার হবে। কিন্তু যদি এর অর্থ শ্রবণেন্দ্রেীয় বা কান হয়, তাহলে এর অর্থ হবে শয়তানরা আকাশে কান লাগিয়ে চুরি করে লুকিয়ে কিছু কথা শুনে ফেলে এবং তা জ্যোতিষীদের নিকট পৌঁছে দেয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি