সূরা আশ শুআরা', আয়াত ২৯
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৯ (১৫ লাইন)
قَالَ لَئِنِ اتَّخَذۡتَ اِلٰـہًا غَیۡرِیۡ لَاَجۡعَلَنَّکَ مِنَ الۡمَسۡجُوۡنِیۡنَ
(ফেরাউন) বলল: ‘যদি তুমি আমাকে বাদ দিয়ে (অন্য কিছুকে) ইলাহ হিসেবে গ্রহণ কর, তাহলে আমি তোমাকে অবশ্য অবশ্যই কারারুদ্ধ করব।’
তাইসিরুল কুরআন
[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned
Sahih International
তাফসীর
ফিরআউন বলল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো, তাহলে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব।’ [১]
[১] ফিরআউন যখন দেখল যে, মূসা (আঃ) বিভিন্নভাবে বিশ্ব-প্রভুর পূর্ণ প্রভুত্বের বর্ণনা দিচ্ছেন, যার সঠিক কোন উত্তর তার কাছে নেই, তখন সে দলীল-প্রমাণকে দৃষ্টিচ্যুত করে হুমকি দিতে শুরু করল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি