সূরা আশ শুআরা', আয়াত ৩২
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৯ (১৫ লাইন)
فَاَلۡقٰی عَصَاہُ فَاِذَا ہِیَ ثُعۡبَانٌ مُّبِیۡنٌ ۚۖ
তখন মূসা তার লাঠি ছুঁড়ে দিল আর সহসাই তা স্পষ্ট এক অজগর হয়ে গেল।
তাইসিরুল কুরআন
So [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest
Sahih International
তাফসীর
সুতরাং মূসা তার লাঠি নিক্ষেপ করল, আর তৎক্ষণাৎ তা এক সাক্ষাৎ অজগরে পরিণত হল।[১]
[১] কোন কোন জায়গায় ثُعبان কে حَيَّة আবার কোথাও جَانّ বলা হয়েছে। ثُعبان বড় (অজগর) সাপকে বলা হয়। جَانّ ছোট সাপকে বলা হয়। আর حَيَّة ছোট-বড় উভয় ধরনের সাপকে বলা হয়। (ফাতহুল কাদীর) লাঠি প্রথমতঃ ছোট সাপের আকার ধারণ করে ও পরে তা অজগরে পরিণত হয়। والله أعلم
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি