সূরা আশ শুআরা', আয়াত ৩৭
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৯ (১৫ লাইন)
یَاۡتُوۡکَ بِکُلِّ سَحَّارٍ عَلِیۡمٍ
তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ যাদুকরকে নিয়ে আসবে।’
তাইসিরুল কুরআন
Who will bring you every learned, skilled magician
Sahih International
তাফসীর
যেন তারা আপনার নিকট প্রতিটি সুদক্ষ যাদুকর উপস্থিত করে।’ [১]
[১] অর্থাৎ, এদের দু'জনকে এখন তাদের নিজ অবস্থায় ছেড়ে দিন এবং সমস্ত শহর হতে জাদুকরদের একত্রিত করে তাদের মধ্যে প্রতিযোগিতা-সভা অনুষ্ঠিত হোক; যাতে তাদের যাদুর জবাব দেওয়া যায় এবং আপনার সমর্থন ও জয় হয়। এটি ছিল আল্লাহর পক্ষ হতে সৃষ্টিগত একটি ব্যবস্থা, যাতে লোক এক জায়গায় একত্রিত হয় এবং এ সব প্রমাণাদি স্বচক্ষে প্রত্যক্ষ করে; যা মূসা (আঃ)-কে মহান আল্লাহ দান করেছিলেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি