সূরা আশ শুআরা', আয়াত ৮
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৮ (১৫ লাইন)
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ
অবশ্যই এতে নিদর্শন আছে (আল্লাহ সম্পর্কে চিন্তা ক’রে ঈমান আনার জন্য), কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না।
তাইসিরুল কুরআন
Indeed in that is a sign, but most of them were not to be believers
Sahih International
তাফসীর
নিশ্চয় ওতে আছে নিদর্শন, [১] কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাসী নয়। [২]
[১] অর্থাৎ, যখন মহান আল্লাহ মৃত মাটি হতে এ সমস্ত জিনিস উৎপন্ন করতে পারেন, তখন তিনি কি মানুষকে পুনর্বার সৃষ্টি করতে পারবেন না?
[২] অর্থাৎ, তাঁর এ মহাশক্তি দেখার পরও বেশীর ভাগ লোক আল্লাহ তথা রসূলকে মিথ্যাজ্ঞান করে ঈমান আনে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি