সূরা আশ শুআরা', আয়াত ৮৪
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭১ (১৫ লাইন)
وَاجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ ۙ
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
তাইসিরুল কুরআন
And grant me a reputation of honor among later generations
Sahih International
তাফসীর
পরবর্তীদের মাঝে আমার সুনাম বজায় রাখ, [১]
[১] আমার পর কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, তারা আমাকে উৎকৃষ্ট ভাষায় স্মরণ করবে। এখান থেকে বুঝা গেল যে, নেকীর বদলা দুনিয়াতে মহান আল্লাহ প্রশংসা, সুনাম ও সুখ্যাতির মাধ্যমে দিয়ে থাকেন। ইবরাহীম (আঃ)-কে প্রত্যেক জাতিই ভাল নামে স্মরণ করে থাকে। কেউ তার মহানুভবতা ও মর্যাদাকে অস্বীকার করে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি