সূরা আশ শুআরা', আয়াত ৮৭
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭১ (১৫ লাইন)
وَلَا تُخۡزِنِیۡ یَوۡمَ یُبۡعَثُوۡنَ ۙ
এবং পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না।
তাইসিরুল কুরআন
And do not disgrace me on the Day they are [all] resurrected
Sahih International
তাফসীর
এবং আমাকে পুনরুত্থান-দিবসে লাঞ্ছিত করো না। [১]
[১] অর্থাৎ, সমস্ত মানুষের সামনে আমাকে পাকড়াও করে বা শাস্তি দিয়ে। অথবা আমার পিতাকে আযাব দিয়ে বা শাস্তিযোগ্য লোকেদের দলে তার হাশর করে। হাদীসে এসেছে যে, কিয়ামত দিবসে যখন ইবরাহীম (আঃ) নিজ পিতাকে নিকৃষ্ট অবস্থায় দেখবেন, তখন তিনি আবার একবার আল্লাহর সমীপে তার জন্য ক্ষমার দরখাস্ত করবেন এবং বলবেন, 'হে আল্লাহ! এর থেকে বড় অপমান আমার আর কি হতে পারে?' মহান আল্লাহ বলবেন, 'আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি।' তারপর তাঁর পিতাকে একটি নোংরা-মাখা হায়েনার রূপে পায়ে ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। (বুখারী)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি