সূরা আশ্-শূরা, আয়াত ১২
পরামর্শ · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৫ (১৫ লাইন)
لَہٗ مَقَالِیۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّہٗ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ
আসমান ও যমীনের চাবিকাঠি তাঁরই হাতে নিবদ্ধ। যার জন্য ইচ্ছে তিনি রিযক প্রশস্ত করেন ও (যার জন্য ইচ্ছে) সীমিত করেন। সব বিষয়েই তিনি সবচেয়ে জ্ঞানী।
তাইসিরুল কুরআন
To Him belong the keys of the heavens and the earth. He extends provision for whom He wills and restricts [it]. Indeed He is, of all things, Knowing
Sahih International
তাফসীর
আকাশমন্ডলী ও পৃথিবীর চাবি তাঁরই নিকট।[১] তিনি যার প্রতি ইচ্ছা তার রুযী বর্ধিত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত।
[১] مَقَالِيْدٌ হল, مِقْلِيْدٌ এবং مِقْلاَد এর বহুবচন। এর অর্থঃ ধন-ভান্ডারসমূহ অথবা চাবিসমূহ।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি