সূরা আশ্-শূরা, আয়াত ২৫
পরামর্শ · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৭ (১৫ লাইন)
وَہُوَ الَّذِیۡ یَقۡبَلُ التَّوۡبَۃَ عَنۡ عِبَادِہٖ وَیَعۡفُوۡا عَنِ السَّیِّاٰتِ وَیَعۡلَمُ مَا تَفۡعَلُوۡنَ ۙ
তিনি তাঁর বান্দাহদের তাওবাহ ক্ববূল করেন, পাপ ক্ষমা করেন আর তিনি জানেন তোমরা যা কর।
তাইসিরুল কুরআন
And it is He who accepts repentance from his servants and pardons misdeeds, and He knows what you do
Sahih International
তাফসীর
তিনিই তাঁর দাসদের তওবা কবুল করেন[১] এবং পাপ মোচন করেন। আর তোমরা যা কর, তিনি তা জানেন।
[১] তওবার অর্থ হল, পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং আগামীতে তা আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। কেবল মুখে 'তওবা-তওবা' করা অথবা গুনাহ বা পাপ ত্যাগ না করে তাওবা প্রকাশ করে গেলেই তাওবা হয় না। এটা তো ঠাট্টা ও বিদ্রূপ করা হয়। নিষ্ঠাপূর্ণ ও সত্যিকার তাওবা আল্লাহ অবশ্যই কবুল করেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি